Saturday, June 27, 2026

একটানা পতনের পর অবশেষে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৭৯২.১২ (⬆️ ০.৮০%)

🔹নিফটি ১৪,৬৪৪.৭০ (⬆️ ০.৮৫%)

গত কয়েকদিন ধরে একটানা পতন ঘটে গিয়েছে দেশের শেয়ারবাজারে। যার ফলে বিপুল পরিমাণ লোকসানের মুখে পড়তে হয়েছে বিনিয়োগকারীদের। সে ধাক্কা সামলিয়ে এবার ঊর্ধ্বমুখী হয়ে উঠল দেশের শেয়ারবাজার। বুধবার ৩৯১ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। থেমে ছিল না নিফটিও এদিন ১২৩ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক।

বুধবার বাজার খোলার পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে শুরু থেকেই খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৯৩.৮৩ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৯২.১২।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ১২৩.৫৫ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৬৪৪.৭০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...