Friday, April 3, 2026

নাম না করে শুভেন্দুকে এ কী বললেন অনুব্রত!

Date:

Share post:

নাম না করে দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari) মীরজাফর ( Mirzafar) আখ্যা দিলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ( Anubrata Mondol)। একই সঙ্গে বিজেপিকে (Bjp ) “পাগল ছাগলের দল” আখ্যা দেন তিনি।

বুধবার ময়ূরেশ্বর ( Mayureswar) দু’নম্বর ব্লক তৃণমূলের ( Tmc) উদ্যোগে স্থানীয় বাসুদেবপুর ফুটবল মাঠে এক জনসভার আয়োজন করা হয়। সেখানে বীরভূমের (Birbhum) জেলা সভাপতি বলেন, একুশের নির্বাচনেই শেষ রায় দেবেন বাংলার মানুষ। বাংলায় বিজেপির (Bjp ) কোনও অস্তিত্ব থাকবে না।

এদিন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Bandopadhya ) বীরভূম সফরে গিয়ে মন্তব্য করেন, কাশ্মীরের (Kashmir )চেয়েও ভয়ঙ্কর বীরভূম (Birbhum )। গুলি, বোমা, বন্দুকের রাজত্ব চলছে বীরভূমে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে এদিন অনুব্রত পাল্টা বলেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়”। অনুব্রত বিজেপি নেতাদের উদ্দেশ্য বলেন, আগের দিল্লি (Delhi ) সামলান, তারপর বাংলা সামলাতে আসবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বোলপুরের (Bolpur) তৃণমূল (Tmc ) সাংসদ অসিত মাল (Asit Mal) সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।

আরও পড়ুন- ভুয়ো ফোন! ব্যাঙ্ক থেকে উধাও পাঁচ লক্ষ টাকা

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...