Tuesday, June 23, 2026

ভুয়ো ফোন! ব্যাঙ্ক থেকে উধাও পাঁচ লক্ষ টাকা

Date:

Share post:

ভুয়ো ফোনের ফাঁদে পড়ে পাঁচ লক্ষ টাকা খোয়ালেন কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকার এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম নিরঞ্জন বসাক। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। এই ব্যাপারে কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ করেছেন তিনি।

তিনি স্ট্যাট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। বুধবার তার মোবাইলে ফোন আসে। অভিযোগ, ফোন করে তাকে বলা হয়, রিচার্জ না করলে বিএসএনএল সিম বন্ধ হয়ে যাবে তার। এরপর ওই ব্যক্তির বলে দেওয়া অ্যাপ ডাউনলোড করে ডেভিড কার্ড দিয়ে অনলাইনে দশ টাকা পাঠাতে বলা হয়। এরপর টানা ৯বারে পাঁচ লক্ষ ২১ হাজার টাকা উধাও হয়ে যায়। ফোন আসার আধ ঘন্টার মধ্যে এই টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ সুপারের অফিসে এব্যাপারে লিখিত অভিযোগ প্রতারিত নিরঞ্জন বসাক। তিনি বলেন, কিছুক্ষনের মধ্যেই তার পাঁচ লক্ষাধিক টাকা কেটে নেওয়া হয়।

আরও পড়ুন- ৫ ফেব্রুয়ারি ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে রাজ্যে নাড্ডা, যোগ দেবেন শাহও

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...