Thursday, March 12, 2026

অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দিতে মহাজোট গড়ল কংগ্রেস

Date:

Share post:

শুধু পশ্চিমবঙ্গ(West Bengal) নয়, চলতি বছরে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল বিজেপি(BJP) শাসিত অসম(Assam)। বাংলার প্রতিবেশী এই রাজ্যে এবার বিজেপিকে টক্কর দিতে কোমর বেঁধে মাঠে নামলো বিরোধীরা। ফলস্বরূপ নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই কংগ্রেস(Congress) সেখানকার বিরোধী আঞ্চলিক দল গুলিকে সঙ্গে নিয়ে মহাজোটের(grand alliance) ঘোষণা করে দিল।

মঙ্গলবার কংগ্রেস ও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট(AIUDF) ঘোষণা করে দিয়েছে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মহাজোট গড়ে লড়াইয়ে নামবে তারা। যেখানে এই দুই দলের পাশাপাশি থাকছে চারটি বামপন্থী দলও। যেগুলি হলো সিপিআই, সিপিএম, সিপিআই (এলএম) ও আঞ্চলিক গণমোর্চা। প্রত্যেকটি দলের নেতৃত্ব মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন। দলের তরফে জানানো হয়েছে অসমবাসীর স্বার্থে গঠিত হয়েছে এই মহাজোট। যেখানে সমস্ত দল একটি মাত্র ছাতার তলায় দাঁড়িয়ে নির্বাচনে লড়বে। ওই সাংবাদিক বৈঠকে মহাজোটের নেতৃত্বদের তরফে আবেদন জানানো হয়েছে বিজেপিকে অসমের ক্ষমতা থেকে সরাতে বাকি সমস্ত আঞ্চলিক দলগুলির এক ছাতার তলায় আসার জন্য। একই বিচারধারার সমস্ত দলের জন্য মহাজোটের দরজা সর্বদা খোলা রাখা রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:ধূপগুড়ির দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সহায়তার ঘোষণা

উল্লেখ্য ২০২১ সালে দেশের পাঁচটি রাজ্যের হতে চলেছে বিধানসভা নির্বাচন। যেগুলো হলো পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং অসম। ২০১৬ সালে অসম বিধানসভা নির্বাচনে শাসকদল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে অসমের মসনদ দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন সর্বানন্দ সোনোয়াল। দীর্ঘ ৫ বছরে অসমের অভ্যন্তরে নানাবিধ সমস্যায় কোণঠাসা হয়েছে সোনোয়াল সরকার। যার মধ্যে অন্যতম এনআরসি। সেই আবহেই এবার অসম নির্বাচন গোটা দেশের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

Advt

spot_img

Related articles

বাংলাকে যাঁরা ভালবাসেন…: রাজ্যপালকে ‘ভালো থাকার পাসওয়ার্ড’ জানালেন মুখ্যমন্ত্রী

“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”-শপথগ্রহণ অনুষ্ঠানেই বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) সঙ্গে প্রথম...

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...