Saturday, June 27, 2026

করোনা আক্রান্ত, অসুস্থ শরীরেই বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ মেয়ে পৌলমীর

Date:

Share post:

টানা ৪০দিনের লড়াই শেষে ২০২০ সালের ১৫ নভেম্বর বেলা ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। জীবিত থাকলে আজ ৮৬ বছরে পা রাখতেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

১৯ জানুয়ারি, মঙ্গলবার তাঁর জন্মদিনে আবেগে ভাসলেন মেয়ে পৌলমী বসু। COVID-19এ আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা তথা নাট্যকর্মী পৌলমী বসু। অসুস্থ শরীরে বিছানায় শুয়ে নস্টালজিয়ায় ভাসলেন পৌলমী। তাঁর স্মৃতিতে উঠে এল সদ্য় প্রয়াত বাবার নানান মুহূর্ত। বাবার জন্মদিনে মেয়ে পৌলমী বসু তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ এত মন খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি… রাশি রাশি মন খারাপ কোথা থেকে যেন আমায় গ্রাস করেছে… বাপি… তুমি কোথায়… খুব মিস করছি তোমাকে… আজ আর কিছুই ভাল লাগছে না’।

প্রসঙ্গত গত ১৫ জানুয়ারি থেকে বাইপাসের ধারে আনন্দপুরে শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেক্টিভ এগজিবিশন। প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের উদ্যোক্তা সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশন।

আরও পড়ুন- দিলীপ ঘোষের কাট আউটে পানের পিক শিলিগুড়িতে, বিক্ষোভ বিজেপির

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...