Monday, April 6, 2026

মুষলধারে বৃষ্টি শুরু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে, বইছে কনকনে বাতাসও

Date:

Share post:

হালকা বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু, তা ছাপিয়ে বর্ষাকালের মতো ঝমঝমিয়ে বৃষ্টিতে আরও জাঁকিয়ে শীত পড়তে চলেছে শিলিগুড়ি ও লাগোয়া বিস্তীর্ণ এলাকায়। বুধবার বিকেল থেকেই হালকা বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের নানা এলাকায়। ৬টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। তাতেই স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে। বৃষ্টির দাপটে বেশ কয়েকটি রাস্তায় জল জমে যায়।

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙেও বৃষ্টি হয়েছে। সঙ্গে কনকনে বাতাস বইছে। লাগোয়া রাজ্য সিকিমের অপেক্ষাকৃত উঁচটু এলাকা তো বরফের তলায় চলে গিয়েছে। বিশেষত, ছাঙ্গু, নাথু লা তো বটেই, জুলুখের মতো এলাকাতেও বরফের চাদরে মুড়ে গিয়েছে।
প্রবল শীত, দুধসাদা বরফের হাতছানিতে গুটিগুটি পায়ে পা বাড়াচ্ছেন পর্যটকরাও। হাড় হিম করা বাতাসের জন্য দৈনন্দিন জনজীবনে যদি বা কিছুটা বিঘ্ন ঘটে তাতে ক্ষতি নেই! কিন্তু, শীত উপভোগ করতে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করায় আশায় বুক বেঁধেছেন লক-ডাউনে ব্যবসা বিধ্বস্ত হতে চলা ট্যুর অপারেটররা।

আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব এসএফআই

 

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...