Monday, April 13, 2026

৫০ হাজারের রেকর্ড ছুঁয়ে ফের নামলো সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,৬২৪.৭৬ (⬇️ -০.৩৪%)

🔹নিফটি ১৪,৫৯০.৩৫ (⬇️ -০.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে ভারতের শেয়ার বাজার। বৃহস্পতিবার নয়া ইতিহাস গড়েছে সেনসেক্স। তবে দিনের শেষে ফের পতন ঘটল শেয়ারবাজারে। মাঝে সেনসেক্স শিখর ছুঁয়ে ৫০,১৪৬.২১ পর্যন্ত পৌঁছলেও দিনের শেষে তা নেমে এলো ৪৯,৬২৪.৭৬-এ। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। একটা সময় ১৪,৬৪৪.৭০-এ পৌঁছলেও দিনের শেষে তা নেমে দাঁড়ায় ১৪,৫৯০.৩৫-এ।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৬৭.৩৬ পয়েন্ট বা -০.৩৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,৬২৪.৭৬। এনএসই নিফটি (NSE Nifty) -৫৪.৩৫ পয়েন্ট বা -০.৫৭ শতাংশ নেমে হয়েছে ১৪,৫৯০.৩৫। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়ে দিনের শেষে এক ধাক্কায় এতোখানি পতন ঘটায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...