Monday, April 6, 2026

শাহি-সফরের সূচি ঘোষণা, ইসকন মন্দিরে যাবেন, থাকতে পারেন বিজেপির রথযাত্রাতেও

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ফের রাজ্যে আসছেন আগামী ৩০ জানুয়ারি৷ এবার তাঁর ২ দিনের সফর৷

বৃহস্পতিবার শাহি- সফরের সূচি ঘোষণা করে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato) জানিয়েছেন, এবার স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। বঙ্গ-বিজেপির রথযাত্রা কর্মসূচিতেও তিনি যোগ দিতে পারেন৷ বিধানসভা ভোটকে নিশানা করেই এবার প্রচার শুরু করবেন শাহ। গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ, রানাঘাট আসন জিতেছে বিজেপি। এবারের বঙ্গ- সফরে অমিত শাহ বনগাঁ ও নদিয়ায় যাবেন৷

আরও পড়ুন:গোহত্যা বিরোধী আইন সংবিধানগত ভাবে বৈধ, জানালো হাইকোর্ট

প্রাথমিকভাবে বিজেপির তরফে বলা হয়েছিলো, ১৯-২০ জানুয়ারি অমিত শাহ বঙ্গে আসতে পারেন৷ পরে জানানো হয়, দিনবদল হয়েছে, শাহ ৩০ জানুয়ারি আসতে পারেন৷ এদিন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, ৩০ জানুয়ারি তারিখেই বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার নদিয়া, বনগাঁ, হাওড়া শহর ও উলুবেড়িয়ায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ জানুয়ারি ইসকন মন্দিরে যাবেন শাহ। তারপর সভা করবেন ঠাকুরনগরে। ওই রাতেই দলীয় নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠকে বসবেন। ৩১ জানুয়ারি উলুবেড়িয়ায় অমিত শাহের রোড-শো৷ পরে জনসভা করবেন হাওড়ার ডুমুরজলায়। নির্ধারিত সময়ে বিজেপির রথযাত্রা শুরু হলে ওই কর্মসূচিতেও যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, জানা গিয়েছে, আগামী ১১-১২ ফেব্রুয়ারি ফের বাংলায় আসতে পারেন শাহ। ৫-৭ ফেব্রুয়ারি বঙ্গ সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...