Tuesday, March 31, 2026

উপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বন্ধুত্বের উপহার হিসেবে পাঠানো করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত।এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান  এই  টিকা নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকার দুটি বক্স তুলে দেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

আরও পড়ুন- জব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পৌঁছে যাওয়ায় দ্রুতই দেশে টিকাদান শুরু করার পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য কর্তারা । ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকা নিয়ে  এসে  রাখা হয়েছে ইপিআই স্টোরেজে।
করোনাভাইরাস মহামারিতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন  ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নতুুুন করে আশার আলো দেখতে শুরু করেছেে ঢাকা।এছাড়াও হাসিনা সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম দফায়  ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

শুরুতে ফেব্রুয়ারির প্রথম ভাগে টিকাদান শুরুর পরিকল্পনা হলেও উপহার পাওয়া  টিকা  আগে পাওয়ায় টিকা দেওয়ার  সময়ও এগিয়ে আনা হয়েছে।

ইউপিআই এর প্রোগ্রাম ম্যানেজার গোলাম মাওলা বলেন, “এই স্টোরেজের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সে কারণে এই টিকা এখানে রাখা যাবে।”
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো জানান, মোট ১৬৭টি কার্টনে ২০ লাখ চার হাজার ডোজ টিকা এসেছে ভারত থেকে।

ভ্যাকসিন ইপিআই সেন্টারে সংরক্ষণের সময় ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সাইফুল ইসলাম, তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল উপস্থিত ছিলেন।

Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...