Friday, April 3, 2026

পরপর ৬ বার প্লাজমা দান, করোনার বিরুদ্ধে রেকর্ড গরীবের ডাক্তার ফুয়াদ হালিমের

Date:

Share post:

করোনাকে পরাজিত করে করোনার বিরুদ্ধে তাঁর যুদ্ধ চলছে। তিনি দান করেছেন শরীরের প্লাজমা। পরপর ৬ বার কনভালোসেন্ট প্লাজমা দান করলেন তিনি৷ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার আব্দুল হালিমের পুত্র হলেন ফুয়াদ হালিম৷ যা রীতিমতো রেকর্ড ।
সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,
আমি গত বছর ১৬ সেপ্টেম্বর প্রথম প্লাজমা দিয়েছিলাম। ডঃ প্রসূন ভট্টাচার্য, ডাঃ চিকোম মাইতি, সেতু এবং পুরো টিমকে ধন্যবাদ। আমাকে বলা হয়েছে যে আজ অবধি আমার অ্যান্টিবডি টাইটারগুলি কলকাতা মেডিকেল কলেজে রেকর্ড করা সর্বোচ্চ।
মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগে ষষ্ঠবার প্লাজমা দান করলেন৷ তারপর তিনি জানালেন,সম্ভবত ভারতে আমিই প্রথম ৬বার কোভিড-১৯ কনভালোসেন্ট প্লাজমা দান করতে পেরেছি৷ আরও তিন কোভিড রোগীর পাশে দাঁড়ানোর অনুমতি দেওয়ার জন্য আমি খুশি৷
তিনি এবং তাঁর সংস্থা লকডাউন থেকে এখন পর্যন্ত মাত্র ৫০ টাকার বিনিময়ে ডায়ালিসিস পরিষেবা দিয়ে চলেছেন। উপকৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মত। আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ যারা এই সুবিধা পেয়েছেন। তাই তার পরিচয় গরিবের ডাক্তার ।
মাঝে তিনি করোনা আক্রান্ত হন।হাসপাতাল বেডে শুয়ে যখন অধিকাংশ রোগী একাকীত্ব ও জীবন সংশয় নিয়ে ভোগেন, তখন ডা. ফুয়াদ হালিম হাসপাতাল বেড থেকে জানিয়েছিলেন ৫০ টাকার বিনিময়ে তাঁদের ডায়ালিসিস পরিষেবা চলবে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...