Friday, April 3, 2026

কর্নাটকে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণে মৃত ১৫, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

কর্নাটকের শিবমোগা জেলায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল ১৫ জনের। বিস্ফোরণের(blast) তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে বহু বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। জানা গিয়েছে ট্রাক ভর্তি করে ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট(dynamite) তাতেই কোনও কারণে বিস্ফোরণ ঘটে যায়। এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন খনি ও ভূবিজ্ঞান মন্ত্রী মুরুগেশ নিরানি। দুর্ঘটনার পর টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা(BS Yeddyurappa)।

জানা গিয়েছে খননকার্যের উদ্দেশ্যেই এই ডিনামাইট গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। রাত ১০টা ২০ মিনিট নাগাদ পথে রেলের ক্রাশার সাইটে ডিনামাইট ফেটে ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। বিস্ফোরণ স্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় ফাটল দেখা যায়। বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। ঘটনার জেরে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:বিজেপিশাসিত রাজ্যে মদে নিষেধাজ্ঞা জারি করতে নাড্ডাকে আর্জি উমার

এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণে আমি অত্যন্ত ব্যথিত। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা। রাজ্য সরকার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সাহায্য প্রদান করছে। দুর্ঘটনার জেরে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।’ প্রধানমন্ত্রী পাশাপাশি এদিন টুইট করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা। টুইটে তিনি লেখেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য উচ্চস্তরের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না।’

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...