Friday, April 3, 2026

সীমান্ত সংঘাত আরও জোরালো, অরুণাচলে চিনা গ্রাম নিয়ে এবার বিবৃতি বেজিংয়ের

Date:

Share post:

উত্তর-পূর্বে লাদাখ সীমান্তকে(Ladakh border) কেন্দ্র করে ভারত-চিন সংঘর্ষ যখন প্রবল আকার নিয়েছে, ঠিক সেই সময় এক স্যাটেলাইট চিত্র(satellite image) দাবি করছে অরুণাচলের(Arunachal) ভিতরে গ্রাম বানিয়েছে চিন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যখন জল্পনা প্রবল আকার নিয়েছে ঠিক সেই সময়ে বিবৃতি পেশ করল চিনের বিদেশমন্ত্রক। চিনে তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘নিজেদের এলাকাতেই গ্রাম গড়েছে তারা।’

চিনা বিদেশ মন্ত্রকের মুখাপাত্র হুয়া চুনিং এদিন একটি বিবৃতিতে বলেন, ‘চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে জাংনাম অঞ্চল নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা মনে করি না যে অরুণাচল প্রদেশে বেআইনিভাবে কিছু করা হয়েছে। নিজেদের জমিতে নির্মাণকাজ কোনওভাবেই বেআইনি হতে পারে না।’ এদিকে নিঃশব্দে চিনের এই সীমান্ত আগ্রাসনকে ভারত যে কখনওই ভালোভাবে নিচ্ছে না তা বুঝিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে নয়াদিল্লি। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে অরুণাচল প্রদেশের ওই অংশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চিনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ লালুপ্রসাদ, স্থানান্তরিত হাসপাতালে

উল্লেখ্য, সম্প্রতি এক স্যাটেলাইট চিত্রে দেখা যায় ভারতের অন্দরে অরুণাচলে আস্ত গ্রাম তৈরি করেছে চিন সেনা। চিনের তৈরি ওই গ্রামে ১০১টি বাড়ি তৈরি হয়েছে। এনডিটিভি তরফে দাবি করা হয়েছে, ওই স্যাটেলাইট চিত্রটি ১ নভেম্বর ২০২০ সালে নেওয়া। শুধু তাই না বিশেষজ্ঞদের দাবি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ৪.৫ কিমি ভিতরে অবস্থিত এই গ্রাম। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন জাতীয় রাজনীতিতে প্রবল জলঘোলা শুরু হয়েছে ঠিক সেই সময়ই এবার ‘বেপরোয়া’ বিবৃতি দিল চিন।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...