Saturday, March 28, 2026

‘স্বাস্থ্যসাথী কার্ড’ আসলে তৃণমূলের ‘ভোট কার্ড’, কটাক্ষ শুভেন্দুর

Date:

Share post:

রাজ্যবাসীকে সুবিধা দিতে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দিতে ‘স্বাস্থ্যসাথী কার্ড’ (Swasthya Sathi) বিতরণ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত এই প্রকল্প। খুব কম সময়ের মধ্যেই এই কার্ডের সুফল পেয়েছেন আমজনতা। তবুও স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্যকে কটাক্ষ করতে ছাড়লেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভায় শুভেন্দু ‘স্বাস্থ্যসাথী’ কার্ডকে তৃণমূলের (TMC) ‘ভোট কার্ড’ হিসেবে চিহ্নিত করলেন। যা নিয়ে ফের নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

ভোটের মুখে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ বেশ চাপে ফেলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। প্রকল্পটি নিয়ে তাই যতই বিজেপি নেতারা কটাক্ষ করুন না কেন, ‘দুয়ারে সরকারে’ মানুষজন যেভাবে সাড়া দিয়েছেন, তাতে জনসমর্থন নিয়ে চিন্তার ভাঁজ বাড়ছে তাঁদের কপালে। সেই ‘স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়েই তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। কেশপুরের সভায় তিনি বলেন, ”স্বাস্থ্যসাথী কার্ড তো তৃণমূলের ভোট কার্ড।” স্বাস্থসাথী ছাড়াও এদিন রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- রামমন্দির নির্মাণে অনুদান রাজ্যপালের, কত টাকা দিলেন তিনি?

Advt

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...