Friday, June 26, 2026

ভোটের মুখে জেলা সম্পাদকমণ্ডলীতে ঠাঁই পেলেন সুশান্ত ঘোষ

Date:

Share post:

এককালে গড়বেতার দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষকে ২০১৮ সালে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পদ থেকে সরিয়ে দিয়েছিলো তাঁরই দল৷ ভোটের মুখে ফের পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের (CPIM) সম্পাদকমণ্ডলীতে ফিরিয়ে আনা হলো তাঁকে৷ কিছুদিন ধরে তিনি ফের লাল ঝাণ্ডা নিয়ে গড়বেতায় জনসংযোগ বাড়ানোর কাজ করছেন৷ আদালতের নির্দেশে ২০১১ সালের পর থেকে নিজের বিধানসভা এলাকায় ঢোকায় নিষেধাজ্ঞা ছিল তাঁর। কিন্তু আদালতেরই রায়ে ১ ডিসেম্বর দীর্ঘদিন পর গড়বেতায় পা রাখেন এই বাম নেতা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সভা করে হয়েছিল সুশান্তর ‘ঘরওয়াপসি।’ রাজ্যস্তরের একাধিক বাম নেতা সেদিন ছিলেন সুশান্ত ঘোষের মঞ্চে। এর পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে জনসংযোগ বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। পুরোনো কর্মীদের বাড়িও গিয়েছেন সুশান্ত৷

ভোটের মুখে জেলায় প্রায় শূন্য হয়ে যাওয়া সংগঠনের হাল ফেরাতে এবার সেই সুশান্তকে জেলা সম্পাদকমণ্ডলীতে নিয়ে এলো আলিমুদ্দিন ৷ দলের ধারনা সুশান্ত ফেরত আসায় গড়বেতার বামেরা উৎসাহ পাবেন৷

আরও পড়ুন:যেন ভূতের মুখে রাম নাম, শুভেন্দুর মুখে এখন বুদ্ধবাবুর প্রশংসা!

এই জেলায় আগেই ফিরেছেন তৃণমূলের ছত্রধর মাহাতো (Chattradhar Mahato)। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikary) দাপাচ্ছেন ওই একই জেলায়৷ ওই ছত্রধর আর শুভেন্দুর সঙ্গে টক্কর দিতে এবার আনুষ্ঠানিকভাবে সিপিএম মাঠে নামালো সুশান্ত ঘোষকে৷ সুশান্ত জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ার বামেদের সংগঠন আরও মজবুত হবে, এমনও মত তাঁর দলের নেতাদের একাংশের।

Advt

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...