Thursday, June 25, 2026

ভ্যাকসিন পেয়ে হনুমানের ছবি শেয়ার ব্রাজিল রাষ্ট্রপতির, বললেন ‘ধন্যবাদ ভারত’

Date:

Share post:

রামায়ণের শোনা যায় লক্ষণের জন্য সঞ্জীবনী ঔষধি এনে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন হনুমান। মারণ করোনা পরিস্থিতিতে ঠিক একই রকমভাবে ব্রাজিলকে করোনা টিকা পাঠিয়েছে ভারত সরকার। কৃতজ্ঞতা স্বরূপ রামায়ণের সেই ঘটনার কথা তুলে ধরলেন ব্রাজিলের রাষ্ট্রপতি। টুইটারে হিন্দিতে ভারতকে ‘ধন্যবাদ’ জানানোর পাশাপাশি রামায়ণের বীর হনুমানের সেই ছবিও তুলে ধরলেন বলসোনারো(Jayar bolsonaro)।

ভারতের দুটি করোনা টিকা(covid vaccine) প্রস্তুত হয়ে যাওয়ার পরই ব্রাজিলবাসীর জন্য সেই টিকা পেতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট(Brazil president) জায়ার বলসোনারো। পর্যাপ্ত অনুমোদন মেলার পর অবশেষে শনিবার সকালে টিকা পৌঁছে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলে। অবশ্য তার আগেই শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ টুইট করে ভারতকে ধন্যবাদ জানান ব্রাজিল প্রেসিডেন্ট। সঞ্জীবনী ঔষধি নিয়ে ফেরা হনুমানের ছবি শেয়ার করেন তিনি, যেখানে হিন্দিতে লেখা ‘ধন্যবাদ ভারত’। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ব্রাজিল এই উদ্যোগে সামিল হয়ে এক আন্তর্জাতিক বাধা দূর করার জন্য নিজেকে তার অংশীদার হতে পেরে সম্মানিত বোধ করছে। ভারত থেকে ব্রাজিলে টিকা পাঠিয়ে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন:‘চোখের সামনে আগুনে জ্বলছিলেন নেতাজি’, বিমান দুর্ঘটনা ও কর্নেল হাবিবুরের বয়ান

ব্রাজিল রাস্ট্রপতির এই টুইটের পর প্রত্তুত্তর দিতে ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘এই সম্মান আমাদের। রাষ্ট্রপতি জায়ার বলসোনারো কোভিড১৯ মহামারীর বিরুদ্ধে একসাথে লড়াই করার জন্য ব্রাজিল এক বিশ্বস্ত অংশীদার হবে এটাই আশা করব। স্বাস্থ্যপরিষেবাকে আরও মজবুত করতে আমরা আমাদের সহযোগিতা জারি রাখবো।’ উল্লেখ্য, শুক্রবার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লক্ষ ডোজ ব্রাজিলের উদ্দেশে পাঠিয়েছে ভারত সরকার। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, শনিবার সকালে প্রথম দফার ভ্যাকসিন পৌঁছে যাবে ব্রাজিলে। ব্রাজিলের উদ্দেশে ভ্যাকসিন পাঠানোর সেই ছবিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...