Saturday, April 4, 2026

বাংলাদেশে টিকা পাঠাল ভারত, মোদিকে ধন্যবাদ হাসিনার

Date:

Share post:

করোনা (Corona) পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের (Bangladesh) দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত (India)। এই পদক্ষেপে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

ইতিমধ্যে বাংলাদেশে করোনা মোকাবিলায় ওষুধ, মাস্ক এবং স্যানিটাইজার পাঠানো হয়েছিল ভারতের তরফে। এরপর পাঠানো হল ভ্যাকসিন (Vaccine)।
সূত্রের খবর, ভারতের পাঠানো ভ্যাকসিন ঢাকায় ( Dhaka) নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের হাতে তুলে দেন। ইতিমধ্যে মোট ২০ লক্ষ ডোজ পাঠিয়েছে ভারত। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরও ডোজ পাঠানো হবে বলে জানা গিয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে জেরবার বাংলাদেশ। কারণ সংক্রমণ ক্রমে বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের পাঠানো টিকা হাতে পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:ভ্যাকসিন পেয়ে হনুমানের ছবি শেয়ার ব্রাজিল রাষ্ট্রপতির, বললেন ‘ধন্যবাদ ভারত’

সূত্রের খবর, ভারতের কাছ থেকে বাংলাদেশ করোনা টিকার মোট ৩ কোটি ডোজ কিনবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কোভিড টিকাকরণ চালু করা হবে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...