Friday, June 26, 2026

শারীরিক অবস্থার অবনতি, রাঁচি থেকে দিল্লির এইমসে স্থানান্তর করা হচ্ছে লালুকে

Date:

Share post:

পশুখাদ্য কেলেঙ্কারি(fooder camp) মামলায় জেলবন্দি লালু প্রসাদ যাদবের(Lalu Prasad Yadav) শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে। যার জেরেই এবার রাঁচির রিম্স হাসপাতাল থেকে তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হল। তথ্য অনুযায়ী, লালু প্রসাদ যাদবের চিকিৎসার জন্য ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যেখানে উপস্থিত হয়েছেন একাধিক বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একাধিক মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর তা যাচাই করে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে দিল্লির(Delhi) এইমস হাসপাতালে(AIIMS Hospital) স্থানান্তর করা হবে।

লালু প্রসাদ যাদবের প্রধান চিকিৎসক ডাক্তার উমেশ প্রসাদ বলেন, লালু যাদবকে আজ সন্ধ্যাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমস হাসপাতালে পাঠানো হবে। মেডিকেল বোর্ডের সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনার অবিলম্বে উন্নত চিকিৎসা প্রয়োজন রয়েছে। যার ফলে এই সিদ্ধান্ত। এদিকে বাবার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য শনিবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করেন লালু পুত্র তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, জেলবন্দি লালু প্রসাদ যাদবের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি আরও একাধিক রোগে আক্রান্ত তিনি। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা মোটেই ভালো নেই।

 

আরও পড়ুন:কলকাতাকে অন্যতম রাজধানী করুন, নেতাজির প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিন! মোদিকে বার্তা মমতার

প্রসঙ্গত, বাবার স্বাস্থ্য সংকটের খবর পেয়ে শুক্রবার রাতেই লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে যান তার গোটা পরিবার। ছিলেন রাবড়ি দেবী, তেজ প্রতাপ ,তেজস্বী যাদব এবং লালুপ্রসাদের কন্যা মিশা ভারতী। বাবার সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী জানান, লালুপ্রসাদের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়, তাঁর উন্নত চিকিৎসা দরকার। এর ঠিক পরেই এবার ডাক্তারদের তরফে সিদ্ধান্ত নেওয়া হল লালুপ্রসাদ যাদবকে এইমস হাসপাতালে পাঠানোর বিষয়ে।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...