Friday, June 26, 2026

অধিকারের লড়াই: নাসিক থেকে মুম্বই পর্যন্ত বিশাল মিছিল কৃষকদের

Date:

Share post:

কৃষি আইন(Farm law) প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা(Farmer)। তাদের সেই আন্দোলনকে(Protest) সমর্থন জানাতেই শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বিশাল মিছিলের আয়োজন করলো সারা ভারত কিষান সভা(all India Kisan union)। শনিবার দুপুরে নাসিক থেকে শুরু হয় এই মিছিল যা গিয়ে থামবে মুম্বইতে(Mumbai)। এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রায় ২০ হাজার কৃষক।

জানা গেছে শনিবার দুপুরে নাসিকের(Nasik) গলফ ক্লাব ময়দান থেকে একাধিক গাড়িতে করে শুরু হয় মিছিল। জানা গিয়েছে, এদিন নাসিক থেকে যাত্রা শুরু করে রাতে ঘাটানদেবীতে থামমে মিছিলটি। ২৪ জানুয়ারি সকাল ন’টায় ওই ২০ হাজার কৃষক যাত্রা শুরু করবেন কারাঘাটের দিকে। সেখান থেকে মিছিল যাবে মুম্বইতে। উল্লেখ্য, সংযুক্ত কৃষাণ মোর্চা দেশজুড়ে ২৩ থেকে ২৬ জানুয়ারি আন্দোলনের ডাক দিয়েছে। মহারাষ্ট্রের শ্রমিক কৃষকদের বহু সংগঠন সংযুক্ত ক্ষেতকারি-কামগার মোর্চা গত ১২ জানুয়ারি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল ২৪ থেকে ২৬ জানুয়ারি মুম্বইয়ের আজাদ ময়দানে বিশাল অবস্থান করবে। ২৪ জানুয়ারি মুম্বই পৌঁছে সেখানেই যোগ দেবে নাসিক থেকে আসা কৃষাণসভার মিছিল।

আরও পড়ুন:কলকাতাকে অন্যতম রাজধানী করুন, নেতাজির প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিন! মোদিকে বার্তা মমতার

জানা গিয়েছে, ২৫ জানুয়ারি ওই সমাবেশে বক্তব্য রাখবেন কৃষক নেতা হান্নান মোল্লা। পাশাপাশি এই সমাবেশে বক্তব্য রাখবেন মহারাষ্ট্রের ৩ শরিক দলের নেতৃত্বরা। উপস্থিত থাকবেন একাধিক বাম সংগঠনের নেতৃত্বও। ওইদিন বেলা দুটোর পরে সেখান থেকে কৃষকরা রওনা দেবেন রাজভবনে। সেখানে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে কৃষকদের তরফে।

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...