Friday, June 26, 2026

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, তাঁকে দেখতে হাসপাতাল পৌঁছল গোটা পরিবার

Date:

Share post:

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দল প্রতিষ্ঠাতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে। এহেন পরিস্থিতিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি পৌঁছল পরিবার। শুক্রবার রাঁচির রিম্স হাসপাতলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু স্ত্রী রাবড়ি দেবী। পুত্র তেজস্বী যাদব, তেজ প্রতাপ এবং কন্যা মিশা ভারতীও লালুর সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন:মোদির সঙ্গে নেই বিজেপি নেতারা, নেতাজি ভবনের আপত্তি মানতে হল দিল্লিকে

গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব এর সঙ্গে সাক্ষাতের পর হাসপাতালের বাইরে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘আমাদের পরিবার ওনার আরো উন্নত চিকিৎসা চায়। সমস্ত রিপোর্ট হাতে আসার পর ডাক্তাররা বিচার করবেন এখানে ওনার চিকিৎসা হবে কিনা। উনার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। শনিবার আমি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ করব।’ পাশাপাশি এক বরিষ্ঠ ডাক্তার বলেন, ‘লালু প্রসাদ যাদবের ফুসফুসে সংক্রমণ হয়েছে। আমরা ওনার চিকিৎসা করছি। পাশাপাশি এইমস হাসপাতালের একজন সিনিয়র ফুসফুস বিশেষজ্ঞের সঙ্গে ওনার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। উপযুক্ত সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...