Monday, April 6, 2026

বারবার বাংলায় উক্তি, ২৩ জানুয়ারি ‘জাতীয় ছুটি’র ঘোষণা নেই প্রধানমন্ত্রীর ভাষণে

Date:

Share post:

বারবার বাংলায় উক্তি, কবিতা এবং গান উদ্ধৃত করে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে বাঙালির সেন্টিমেন্ট ধরতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, “বাংলা আমাদের দেশপ্রেম শিখিয়েছে। বাংলা থেকেই জাতীয় সঙ্গীত পেয়েছি”। কিন্তু এই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করার কোন উদ্যোগ নিলেন না মোদি।

শনিবার দুপুরে কলকাতায় (Kolkata) এসে প্রথমেই প্রধানমন্ত্রী যান নেতাজি ভবনে। সেখান থেকে জাতীয় গ্রন্থাগারে সংক্ষিপ্ত অনুষ্ঠান সেরে তিনি পৌঁছে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial)। সেখানে ঘুরে দেখেন প্রদর্শনী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।

নেতাজির নামাঙ্কিত প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ মুদ্রা এবং ডাকটিকিটের উদ্বোধন করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, “নেতাজির নাম শুনলেই আবেগতড়িত হয়ে পড়ি”। তিনি নেতাজির মাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নেতাজিকে উদ্ধৃত করে তিনি বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যে ভারতকে পরাধীন করে রাখতে পারবে।

মোদি বলেন, এই বাংলাই ছিল নেতাজির কর্মভূমি। তার আদর্শেই আত্মনির্ভর হয়ে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Basu) পরাক্রম ও প্রেরণার প্রতীক। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর পরাক্রম দিবস পালিত হবে।

ভাষণের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করেন মোদি। বাংলা ও বাঙালির স্তুতি শোনা যায় বারংবার। যদিও নেতাজির জন্মদিনে কোনও জাতীয় ছুটি ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুন:মুজিববর্ষে ঘর উপহার পেলেন ৬৬ হাজার গৃহহীন

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...