Monday, April 6, 2026

এবার টিটাগড়ে গুলি করে খুন তৃণমূল কর্মীকে

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা মনীশ শুক্লা (Mohish Shukla) খুনের (Murder) ঘটনা এখনও টাটকা। যা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সিআইডি (CID) সম্প্রতি মনীশ খুনে চার্জশিট জমা দিয়েছে। তার মাঝেই উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titaghar) গুলি করে খুন করা হলো এক যুবককে। নাম গুমানি খান (৪২)। গুমানি এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) সমর্থক বলেই পরিচিত।

টিটাগড়ের গোয়ালপাড়ার বাসিন্দা নিহত গুমানি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ, শনিবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায় জনা দুয়েক দুষ্কৃতী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় গুলি লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, গুমানি খুনের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন- অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, তদন্তে গড়িমসির অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...