Monday, April 6, 2026

সর্বভারতীয় সমীক্ষায় প্রথম সারিতে মমতা, একে যোগী

Date:

Share post:

উত্তরপ্রদেশের (Uttor Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) জয়জয়কার। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের (India Today) সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, কাজের নিরিখে দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী। এরপর দ্বিতীয় স্থানের অধিকারী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arabinda Kejriwal)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই দৌড়ে পিছিয়ে নেই। তিনি তৃতীয় স্থানের অধিকারী।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরস ( Hathras) গণধর্ষণ ও খুনের ঘটনা, লাভ জিহাদ বিরোধী (Anti Love Jihad) আইন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। প্রতিপক্ষের তীব্র সমালোচনারও শিকার হন।

ইন্ডিয়া টুডের করা ওই সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে, লাভ জিহাদ প্রতিরোধে বিতর্কিত আইনটিকে সমর্থন করেছেন ৫৮ শতাংশ মানুষ।

যাদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের ১৪ শতাংশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে মনে করেন। এছাড়া ৮ শতাংশ মানুষ মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) দেশের সেরা মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ (Mood Of The Nation) শীর্ষক এই নতুন সমীক্ষায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা এবার তৃতীয় স্থান দখল করলেও এর আগে তৃতীয় স্থানের অধিকারী ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy)।

প্রথম স্থান দখল করার কারণ হিসেবে কারণ হিসেবে যোগীর হিন্দুত্ববাদী ভাবমূর্তি জনমানসে জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে অনেকে এ ধরনের সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। সম্প্রতি অন্য একটি সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, ভারতের মুখ্যমন্ত্রীদের ভিতর যোগী কাজের নিরিখে পঞ্চদশ স্থানের অধিকারী। আর ওই সমীক্ষায় (Survey) তালিকার ওপরের দিকে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, তদন্তে গড়িমসির অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...