Tuesday, February 3, 2026

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান, প্রতিবাদ জানিয়ে ধরনায় কবীর সুমন

Date:

Share post:

নেতাজীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিরালে অনুষ্ঠিত হওয়া ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে বক্তব্য রাখতে গেলেই এই স্লোগান ওঠে গতকাল। সেই স্লোগানের প্রতিবাদ করে ভাষণ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে আজ, রবিবার গড়িয়াহাটে ধরনায় কবীর সুমন।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠান শুরুতে একফ্রেমে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে। শুরুটা ভালো হলেও অনুষ্ঠানে ‘অপমানিত’ হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনই বলছেন বেশ কিছু রাজনৈতিক নেতা-নেত্রীরা। পাশাপাশি বসেই সেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ (Narendra Modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। অনুষ্ঠান শেষে প্রথমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ পাটেল। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানান সঞ্চালক জুটি। এরপরই স্লোগান ওঠে ‘জয় শ্রী রাম’। মমতা বলেন,”সরকারি অনুষ্ঠানের ডিগনিটি থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাকে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে, তারপর অপমান করা উচিত নয়। তাই প্রতিবাদ স্বরূপ আমি কিছু বলছি না।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এরপরই আর কোনও বক্তব্য না রেখে নিজের আসনে ফিরে যান।

আরও পড়ুন-বড় চমক, তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় দুই টলিউড অভিনেত্রী কৌশানি-পিয়া

Advt

spot_img

Related articles

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...