Monday, April 13, 2026

শুভেন্দুর কাঁথিতে ৬ ফেব্রুয়ারি অভিষেকের সভা

Date:

Share post:

এবার শুভেন্দু অধিকারীর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। ৬ ফেব্রুয়ারি, শনিবার। রাজনৈতিক উত্তাপ ছড়াল অভিষেক-শুভেন্দু লড়াই৷ দল ছাড়ার পর শুভেন্দুর গড়ে এই প্রথম অভিষেকের সভা।

বিজেপিতে যোগ দিয়ে যুক্তির চাইতে ব্যক্তি আক্রমণের পথেই রয়েছেন শুভেন্দু অধিকারী। অভিষেকের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ তোলেন। যদিও এ নিয়ে কোনও তথ্য-প্রমাণ দিতে পারেননি তিনি। সবটাই হাওয়ায় অভিযোগ। পালটা অভিষেক রবিবার কুলতলির সভা থেকে বিচারককে লেখা সুদীপ্ত সেনের চিঠি তুলে ধরে অভিযোগ করেন, সারদা কর্তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। সরাসরি তোলাবাজ বলেন শুভেন্দুকে। চ্যালেঞ্জ করে বলেন, পারলে তাঁর বিরুদ্ধে মামলা করতে। ফলে দুজনের লড়াই এখন প্রকাশ্যে এবং এক ইঞ্চি জমি ছাড়ার প্রশ্ন নেই।

লক্ষ্যনীয় হলো, অধিকারী পরিবারের কার্যত পাড়া কাঁথি। সেখানে সভা যেমন তৃণমূলের কাছে চ্যালেঞ্জের, তেমনি অধিকারী পরিবারের কাছেও অস্বস্তির। ৬ ফেব্রুয়ারিতে যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি নিয়ে নামবে তা বলার অপেক্ষা রাখে না। অনুমান, রেকর্ড ভিড় হবে কাঁথির সভায়।

আরও পড়ুন-সংশোধন নয়, ৩ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে সরব তৃণমূল

Advt

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...