Monday, June 22, 2026

দলের মধ্যেই আদি বনাম নব্যের লড়াই, জেলা সভাপতি-সহ ১৪ জনকে শোকজ দিলীপের

Date:

Share post:

গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত বর্ধমান (Burdwan)। ভারতীয় জনতা পার্টির আদি বনাম নব্যের লড়াই। বিজেপির কার্যালয়ে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। এই ঘটনার জেরে কড়া হাতে ‘লাগাম’ টানতে এবার ময়দানে নেমেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ধমানের ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র ঘটনায় জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী-সহ ১৪ জনকে কারণ দর্শাতে বলা হল। আগামী এক সপ্তাহের মধ্যে এর জবাব চেয়েছেন খোদ রাজ্য বিজেপি সভাপতি।

জানা গিয়েছে, বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীর অপসারণের দাবিতে সরব বিজেপির একটি দল। তাঁদের অভিযোগ, বর্ধমান সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J.P.Nadda) উদ্বোধন করা দলীয় কার্যালয়ে অনৈতিক কাজ করা হচ্ছে। সেই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ওই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির আদি কর্মীরা। তাঁরা সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, নব্য কর্মীরা ওই দলীয় কার্যালয়ের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে। বিক্ষোভকারীরাও পালটা ইট ছুঁড়তে থাকে। ফলে ভেঙে যায় পার্টি অফিসের জানলা। দলীয় কার্যালয় সংলগ্ন জিটি রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তার উপরে দাউদাউ করে জ্বলতে থাকে অনেকগুলি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পরে দমকল এসে আগুন নেভায়।

বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি দলের মধ্যেই দ্বন্দ্ব থাকায় জোর আলচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যা বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। তাই বর্ধমানে দলীয় কার্যালয় ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জেলা সভাপতি সন্দীপ নন্দী-সহ ১৪ জনকে শোকজ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী সাতদিনের মধ্যে তাঁদের থেকে জবাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন-মমতাকে ‘জয় শ্রীরাম’ লেখা ১ লক্ষ পোস্টকার্ড পাঠাবে বিজেপি

Advt

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...