Saturday, April 11, 2026

করোনা টিকা নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা, দাওয়াই কেন্দ্রের

Date:

Share post:

কোভিড ভ্যাকসিন বা টিকা (covid vaccine) নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি বা গুজব (rumour) ছড়ালে আর রেওয়াত করা হবে না। নিতে হবে কড়া আইনি ব্যবস্থা (legal step)। এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (central government)। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখে এই ব্যপারে ব্যবস্থা নিতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বলা হয়েছে, এখন থেকে রাজ্যগুলি প্রয়োজন মত আইনি পদক্ষেপ করতে পারবে।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে করোনার টিকাদানের প্রক্রিয়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড এবং হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ, সাফাইকর্মী সহ প্রথম সারির কোভিড যোদ্ধাদের। কিন্তু দুই সংস্থার টিকা নিয়েই নানা ধরনের গুজব রটনা, ভুয়ো ও মিথ্যা খবর ছড়াচ্ছে গোটা দেশে। ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করেই তড়িঘড়ি অনুমোদন দেওয়া হয়েছে, প্রয়োগে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এমন নানা সমালোচনায় ধাক্কা খাচ্ছে টিকাদানের কর্মসূচি। এবার তা রুখতেই চিঠি লিখে রাজ্যগুলিকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র। গত সপ্তাহে অজয় ভাল্লার ওই চিঠিতে বিপর্যয় মোকাবিলা আইন এবং এই সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড টিকা নিয়ে এই সব গুজব, ভুয়ো খবর, রটনা বা মিথ্যে তথ্য ছড়ানো রুখতে যথাযথ আইন প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি কোনও ভুয়ো খবর ছড়ালে সেই সংক্রান্ত আসল তথ্য দিয়ে প্রচারও সমান গুরুত্বের সঙ্গে করতে হবে।

আরও পড়ুন- সুখবর, সর্বসাধারণের জন্য ১০ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ

Advt

Related articles

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...