Tuesday, June 23, 2026

সুখবর, সর্বসাধারণের জন্য ১০ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ

Date:

Share post:

পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য সুখবর। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে চলেছে আগামী ১০ ফেব্রুয়ারী থেকে। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ একথা জানান।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী থেকে বেলুড় মঠের প্রধান ফটক খোলা থাকবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে সোয়া ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের ফটক খোলা থাকবে। তবে মানতে হবে কোভিড বিধি। সামাজিক দূরত্ব-বিধি মানতে হবে। তবে, এই মুহুর্তে মিউজিয়াম এবং নরনারায়ণ সেবা বন্ধ থাকবে।

এর আগে লকডাউনের পর প্রায় দেড় মাস খোলা রাখা হয়েছিল বেলুড় মঠ। কিন্তু, মঠের প্রবীণ সন্ন্যাসীদের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ার কারণে ফের মঠ বন্ধ রাখতে হয়। এরপর ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এই অবস্থায় দ্বিতীয় দফায় খুলতে চলেছে বেলুড় মঠ।

আরও পড়ুন- ৭৭টি আসনে রফা বাম-কংগ্রেসের: কে কটা আসনে প্রার্থী দেবে?

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...