Friday, June 26, 2026

‘তরুণ প্রজন্মের ওপর রাষ্ট্রের গুরুভার’, বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে খোশমেজাজে মোদি

Date:

Share post:

২০২১ সালের রাষ্ট্রীয় বাল পুরস্কার(Rashtriya Bal Puraskar) প্রাপকদের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। যে তালিকা ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার পুরস্কৃত সেই তরুণ প্রজন্মের সঙ্গে আলাপচারিতায় মাতলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ প্রতিভাসম্পন্ন যেসব বালক-বালিকা ক্রীড়া, সাহসিকতা, সমাজ সংস্কৃতি ও বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘক্ষন তাদের সঙ্গে কথা বলেন তিনি জানতে চান, তাদের ছোটবেলার স্বপ্ন এবং সেই স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য তাদের যাত্রা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের ওপর দেশের গুরু দায়িত্ব। আগামীদিনে দেশকে এই তরুণ প্রজন্মই এগিয়ে নিয়ে যাবে। নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরস্কারপ্রাপ্ত তরুণ-তরুণীদের আরো পরিশ্রম করার পরামর্শ দেয় না মোদি।

আরও পড়ুন:রাজনীতির মাধ্যমেই জবাব দেব: ভিক্টোরিয়া-কাণ্ডে মন্তব্য মমতার

রাষ্ট্রীয় বাল পুরস্কারপ্রাপ্ত ৩২ জন বিজয়ীর মধ্যে এদিন পশ্চিমবঙ্গ থেকে একজন উপস্থিত ছিল। বাংলার এই কিশোরের নাম সৌহার্দ্য দে। শিল্প ও সংস্কৃতি বিভাগের এই পুরস্কার জেতে ওই কিশোর। পাশাপাশি ভিডিও কনফারেন্সে দীর্ঘদিন পর গুজরাটি ভাষায় কথা বলতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গুজরাটের এক কৃতির সঙ্গে দীর্ঘক্ষন নিজের মাতৃভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী।

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...