Tuesday, June 23, 2026

এবার ভোটার আইডি কার্ডও মিলবে ডিজিটাল ফর্ম্যাটে

Date:

Share post:

ঝক্কির দিন শেষ। আধার কার্ডের মতো এবার ভোটার আইডি কার্ডও ডাউনলোড করা যাবে। পাওয়া যাবে ডিজিটাল ফর্ম্যাটে। করোনাভাইরাসের জেরে বেশিরভাগ বিভাগের কাজ ডিজিটাল ফর্ম্যাটে করে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ ই-ভোটার আইডি কার্ড লঞ্চ করেছেন গতকাল, সোমবারই। ভোটার কার্ডের ই-ভার্সান মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করা যাবে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই ডিজিটাল ফর্ম্যাটে কোনও ধরনের এডিট করা যাবে না ৷

পাশাপাশি ডিজিটাল লকারের মতো সুবিধার মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে ৷ এছাড়া ই-ভার্সানের প্রিন্ট বের করা যেতে পারবে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের কাছে সহজেই এবং দ্রুত গতিতে যাতে কার্ড পৌঁছে যায় তাই এই ব্যবস্থা শুরু করা হয়েছে ৷ আধার কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যায় ৷

e-EPIC কার্ড ব্যবহারের জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে, তা হল

▪️ ডিজিটাল কার্ডের জন্য ভোটদাতাদের নিজেদের সম্বন্ধে সমস্ত তথ্য জমা দিতে হবে।

▪️ মোবাইল নম্বরের সঙ্গে ই-মেল আইডি দেওয়া বাধ্যতামূলক ৷

▪️ মোবাইল নম্বর নির্বাচন কমিশনের কাছে রেজিস্টার্ড হলে অ্যাপের মাধ্যমে ই-মেল ও ফোন নম্বরে একটি মেসেজ আসবে ৷

▪️ তথ্য সুরক্ষিত রাখার জন্য ওটিপির সুবিধা রয়েছে ৷

▪️ এটায় দুটি QR কোড থাকবে, সেখানে ভোটারদের এলাকার পুরো তথ্য থাকবে ৷

▪️ ভোটার আইডি কার্ডের হার্ডকপি দেওয়াও জারি থাকবে ৷

আরও পড়ুন-ট্র্যাক্টর মিছিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা কৃষকদের, দিল্লি সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...