Monday, March 16, 2026

আব্বাসের সঙ্গে জোটে যেতে মরিয়া বামেরা বারবার বৈঠকে

Date:

Share post:

পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের সঙ্গে জোট করতে মরিয়া বামেরা। ভোটের লড়াইয়ে ভেসে থাকতে এখন ধর্মীয় নেতার দলকেও অচ্ছুৎ মনে করছে না মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (CPIM)। বিগত দু’সপ্তাহে আব্বাসের সঙ্গে বৈঠক করে বাম নেতৃত্ব। কর্মসূচির তৈরি করে জোট চাইছে বামেরা। আর অন্যদিকে আব্বাস নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মুসলিমদের পাশাপাশি আদিবাসী, দলিতদেরও সঙ্গে নিতে চাইছেন।

গত সপ্তাহতেই আব্বাস তাঁর নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (indian secular front) তৈরি করেন। আব্বাসের বাবার সঙ্গে বামেরা এক সময় ভোটের সময় জোট করেছে। তাই তার দিকে বামেদের যাওয়াটা স্বাভাবিক ছিল। বামেদের লক্ষ্য, আব্বাসের হাত ধরে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ফিরিয়ে আনা। কিন্তু সমস্যা বেধেছে মিমকে নিয়ে। মিমের (MIM) সঙ্গে জোট করতে চেয়ে আব্বাস ইতিমধ্যে আসাউদ্দিন ওয়েইসির (Asauddin Oyesi) সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু জোটে বামেরা মিমকে চায় না। কিন্তু হুগলির রাজনৈতিক মহলের ধারণা, আব্বাসের পাশাপাশি পীরজাদা ত্বহা সিদ্দিকির ( pirzwada Twaha Siddique) প্রভাব আরও বেশি। তিনি রাজ্যের শাসক দলের দিকে ঝুঁকে রয়েছেন। ফলে মূলত হুগলি এলাকায় আব্বাসের সাফল্য পাওয়া দুষ্কর। কংগ্রেস আব্বাসের সঙ্গে যেতে না চাইলেও বামেদের সঙ্গে বৈঠকের নির্যাস দেখে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন:স্বপনকান্তির বাড়িতে অনুব্রত, পার্থকে দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা তৃণমূলের

Advt

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...