Thursday, March 26, 2026

সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার শিলিগুড়ির ফুলবাড়িতে

Date:

Share post:

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করল জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকার ফুলবাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চঞ্চল দাস।

আরও পড়ুন:ফের উত্তপ্ত হালিশহর, বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে। সে শেরপুর থানা এলাকার বাসিন্দা। গত তিন চার মাস যাবত সে ভারতের ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল। জানা গিয়েছে, চঞ্চল বেশ কিছুদিন যাবৎ ভোটার তালিকায় নাম তোলার এবং আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সে কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advt

Related articles

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...