Thursday, June 25, 2026

ফের উত্তপ্ত হালিশহর, বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি

Date:

Share post:

ফের বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ভোটের আগে আবারও উত্তপ্ত হালিশহর। বিজেপি কর্মীর দাবি, গতকাল গভীর রাতে ৪ রাউন্ড গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির করতে চাইছে শাসকদল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। উত্তর ২৪ পরগনার হালিশহরের বিবেকানন্দপল্লিতে বিজেপির বীজপুর ৩ নম্বর মণ্ডলের মিডিয়া সেলের কর্মী অরিন্দম দে-র বাড়ি লক্ষ্য করে দু’দফায় চালানো হল গুলি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ প্রথমে বাড়ির গ্রিল লক্ষ্য করে গুলি চালানো হয়। তার কিছুক্ষণ পরে ফের গুলি চালানো হয় দরজা লক্ষ্য করে। এই ঘটনায় বাড়ির কোনও সদস্যের আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার হালিশহরে গৃহসম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়ালকে।

আরও পড়ুন-‘দুর্নীতিগ্রস্থ’কে অঞ্চল সভাপতি পদ দেওয়ার অভিযোগ, সরব তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান

Advt

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...