Thursday, June 25, 2026

ফের বেলাগাম: দলীয় নেতা খুনে বিজেপিকে ‘গ্রামছাড়া’ করার হুঁশিয়ারি অনুব্রতর

Date:

Share post:

মঙ্গলকোটে দলীয় নেতা খুনের জবাব দিতে ফের বেলাগাম বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিজস্ব ঢঙে রীতিমতো বিজেপি (Bjp) কর্মীদের গ্রামছাড়া করার হুঁশিয়ারি দেন অনুব্রত৷ একই সঙ্গে অনুব্রতর দাবি, তাঁর থেকে ভয়ঙ্কর কেউ না৷

মঙ্গলবার, মঙ্গলকোটের নিগন গ্রামে সঞ্জিত ঘোষ নামে তৃণমূলের (Tmc) এক বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূলের হয়ে মঙ্গলকোট (Mangalcout) বিধানসভার দায়িত্বে রয়েছেন অনুব্রত৷ বিজেপিকে হুঁশিয়ারি দিলেও অনুব্রত বলেন, “আইন আইনের পথে চলবে”৷ একই সঙ্গে তিনি বলেন, “বিজেপি-র কর্মীরা যদি ভাবে এ ভাবে লোককে মারবে, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না৷ যদি ভাবে এ ভাবেই সন্ত্রাস করে যাবে, তাহলে ঘরেই থাকতে পারবে না৷ গ্রামছাড়া করে দেব”৷

বিতর্কিত মন্তব্যের জন্য অতীতে বহুবার চর্চা হয়েছে অনুব্রতকে নিয়ে। কিছুদিন বিতর্ক থেকে দূরে থাকলেও নির্বাচনের আগে ফের চেনা মেজাজেই ফিরছেন ‘কেষ্ট দা’৷ মঙ্গলবার, দুবরাজপুর (Dubrajpur) ব্লক তৃণমূলের ডাকে যে জনসভা ছিল সেখান থেকেই বুথ সভাপতি খুন নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “আমি নোংরামি রাজনীতি করি না। যদি আপনি নোংরামি করেন আমি রাজি আছি”। মঙ্গলকোটের নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও দেখা করতে যাবেন বলে জানান অনুব্রত।

আরও পড়ুন- বিনয়-অনীতকে দরকার নেই, পাহাড়ে তৃণমূলকে জেতাতে আমি একাই যথেষ্ট: বিমল গুরুং

Advt

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...