Friday, April 3, 2026

জোরকদমে যুদ্ধের প্রস্তুতি! আন্দামান সাগরে একযোগে মহড়ায় স্থল-বায়ু-নৌসেনা

Date:

Share post:

সীমান্ত সংঘাত ক্রমশ বেড়ে চলছে। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের(Pakistan) সঙ্গে যোগ হয়েছে চিনের(China) লালফৌজ। দুই শত্রুকে উচিত শিক্ষা দিতে এবার প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় সেনা(Indian army)। নিজেদের রণকৌশল আরও একবার ঝালিয়ে নিতে আন্দামান সাগরে যৌথ মহড়া শুরু করল ভারতীয় নৌসেনা, স্থল সেনা এবং বায়ুসেনা।

সেনা সূত্র খবর, গত সোমবার থেকে আন্দামান সাগরে শুরু হয়েছে এই যুদ্ধ মহড়া। এখানে স্থল, নৌ এবং বায়ু সেনার পাশাপাশি মহড়ায় অংশ নিচ্ছে উপকূলরক্ষী বাহিনীও। যৌথ এই মহড়ার নাম ‘কবচ’। এছাড়াও ‘অ্যামফেক্স-২১′ নামে আরও একটি মহড়া শুরু হয়েছে। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আন্দামান ও নিকোবর কমান্ড (এএনসি)৷ সেনা সূত্রের খবর, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ভারতীয় সেনার তিনটি বাহিনীর মধ্যে সমন্বয় আরও মজবুত করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা। জানা যাচ্ছে এই যুদ্ধ মহড়া ফলে একে অপরের মধ্যে তথ্য আদান-প্রদান, সেনা মোতায়েন ও রণকৌশলে সমন্বয় আনা সম্ভব হবে। সংবাদমাধ্যম সূত্রের খবর, আন্দামান ও নিকোবার দ্বীপে ‘AMPHEX-21’-এ অংশ নেয় রণতরী, যুদ্ধবিমান ও সেনার সাদার্ন কমান্ডের অ্যাম্ফিবিয়াস ব্রিগেড।

আরও পড়ুন:পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে লাগাতার ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে তার কোনো সমাধান মেলেনি। এরইমাঝে সম্প্রতি উত্তর সিকিমের নাথুলা সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করে লালফৌজ। যদিও তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে ভারতীয় জওয়ানরা। পূর্বেও চিনের এহেন আগ্রাসন একাধিকবার নজরে এসেছে সীমান্তে। ফলস্বরূপ আগাম প্রস্তুতি নিয়ে রেখে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগে মাঠে নামলো ভারতীয় সেনা।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...