Wednesday, March 18, 2026

ভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ২৯ জানুয়ারি দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

একুশের ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে আগামী ২৯ জানুয়ারি কালীঘাটে জরুরি বৈঠক (Emergent Meeting) ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।দলের সমস্ত সাংসদ, বিধায়কদের এই বৈঠকে ডাকা হয়েছে৷ প্রসঙ্গত, ঠিক পরের দিন, ৩০ তারিখ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দু’দিনের রাজ্য সফরে আসার কথা৷

রাজনৈতিক মহলের ধারনা, আসন্ন ভোটে BJP-কে রুখতে যে সব রণকৌশল নেওয়া হয়েছে, তা দলের নেতা-বিধায়ক- সাংসদদের জানাতেই এই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে প্রতিটি কেন্দ্র নিয়ে পর্যালোচনাও করা হবে।

ওদিকে, আগামী ৩০ জানুয়ারি ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবারের সফরে অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন (Joining)। এই কারনেই অমিত শাহের সফরের আগের দিন দলের বিধায়ক- সাংসদদের নিয়ে মমতার এই বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়,(Rajib Banerjee) বৈশালী ডালমিয়া (Vaishali Dalmia), প্রতিমা মণ্ডল Pratima Mondol), প্রবীর ঘোষালরা (Prabir Ghoshal)। ডোমজুড়ের বিধায়ক রাজীব মঙ্গলবার বলেছেন, “যে দল থেকেই হোক, প্রার্থী হবো ডোমজুড় থেকেই”। রাজীবের BJP-তে যোগদানের সম্ভাবনা জোরালো। ওদিকে, দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে বালির বিধায়ক বৈশালীকে। একই কারনে শোকজ করা হয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে। দলের প্রতি অসন্তোষ ব্যক্ত করে শিরোনামে এসেছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলও (Pratima Mondal)। হয়তো আরও কিছু নেতা এই দলে আছেন, এখনও যাদের নাম প্রকাশ্যে আসেনি৷ এই সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করতে ২৯ তারিখের এই সভা বলে তৃণমূল অন্দরের খবর৷

আরও পড়ুন-পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...