Tuesday, May 26, 2026

ফের অসুস্থ মহারাজ, বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম

Date:

Share post:

ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। এদিন বুকে ব‍্যথা অনুভব করায়, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বুধবার দুপুরের দিকে বুকে ব‍্যথা অনুভব করেন তিনি। তারপরই তাকে হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানাল হাসপাতাল কতৃপক্ষ। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে( kailash vijayvargiya) ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নেন অমিত শাহ ( amit shah)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকেই অসুস্থতা বোধ করেন মহারাজ। বুধবার দুপুরে বুকে ব‍্যথা অনুভব করলে, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপাশাপাশি জানা যায় মঙ্গলবার রাতে ঠিকমতন ঘুম হয়নি মহারাজের। এদিন হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেওয়া হয়। করানো হয় ইকো এবং ইসিজি। সেই রিপোর্টে কিছু সমস‍্যা দেখা যায় মহারাজের।

এদিন হাসপাতালের গ্রিন করিডরে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে নিজে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ। ক্যাথ ল্যাবে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের। করানো হয় ইকো কার্ডিয়োগ্রাম। তাতে তাঁর ইকো এবং ইসিজি-তে সমস্যা ধরা পড়েছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম হবে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে মহারাজকে। সৌরভের সঙ্গে এদিন আসেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, কন‍্যা সানা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

চলতি বছরের শুরুতেই ২ জানুয়ারি জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পরেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে ব‍্যথা অনুভব করায় ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা যায় হার্ট অ‍্যাটাক হয়েছিল মহারাজের। তখন ব্লকেজ ধরা পরে সৌরভের। বসানো হয় একটি স্টেন্টও। আরও দুটি স্টেন্ট বসানোর কথা সৌরভের।

আরও পড়ুন:আইপিএলের নিলামের দিন ঠিক করে ফেলল বিসিসিআই

 

Advt

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...