Tuesday, April 7, 2026

মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি, আজই হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম

Date:

Share post:

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly) দেখতে হাসপাতালে আসছেন দেবী শেঠি। দেবীর শেঠীর উপস্থিতিতে হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম। অ‍্যাঞ্জিয়োগ্রামের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আজই বাকি দুটো স্টেন্ট বসানো হবে কি না। কারন এখনও দুটো স্টেন্ট বসানো বাকি আছে মহারাজের। বাকি দুটো স্টেন্ট না বসানোর কারণে সৌরভ ফের একবার অসুস্থ হয়ে পড়লেন কি না, সে বিষয়ের দিকে নজর রাখছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিন হাসপাতাল সূত্রে খবর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। আপাতত কোন শারীরিক অসুস্থতা নেই বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এদিন মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি। মুম্বই থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার বুকে ব‍্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। গতকালই ইকো এবং ইসিজি করানো হয়। সেই রিপোর্টে কিছু সমস্যা দেখা দেয় মহারাজের। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় সৌরভকে।

আরও পড়ুন:এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে এটিকে এমবি

Advt

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...