Monday, June 8, 2026

২১৭ আসনে রফা করতে আজ বাম-কং জোটের তৃতীয় বৈঠক

Date:

Share post:

আজ বাম-কংগ্রেসের ফের জোট বৈঠক। জেতা আসনের রফা সূত্র হয়েছে। এবার বাকি আসনে রফা। প্রদেশ কংগ্রেস অফিসে বৈঠক। থাকবেন অধীর চৌধুরীও। এটি তৃতীয় বৈঠক।

আসন রফায় বামেদের সূত্র হলো ২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা আসনের ফলাফলের নিরিখে আনুপাতিক হারে আসন বন্টন। দ্বিতীয় বৈঠকে ৭৭ আসনে রফা হয়েছে। যার মনে মধ্যে কংগ্রেস ৪৪টি, বাম ৩৩টি। বাকি ২১৭ আসন নিয়ে আজ আলোচনা হবে। প্রদেশ কংগ্রেস আলিমুদ্দিনে প্রাথমিক তালিকা পাঠিয়েছিল, সেই হিসাবে এগোলে বাম শরিকদের বেশ কিছু আসন কাটা যাবে। সেক্ষেত্রে ফরোয়ার্ড ব্লকের আসন ২৫ থেকে কমে ১৫টি, আরএসপি ১৯ থেকে ১১টি, সিপিআই-এর ১১টি থেকে ৬টি আসন হবে। এক্ষেত্রে নিজেদের ভিত্তি যেখানে শক্ত, এমন জায়গায় নিজেদের প্রতীকে প্রার্থী দিতে না পারলে তলানিতে এসে ঠেকা সংগঠন যে আরও দুর্বল হবে, তা বলার অপেক্ষা রাখে না।তবে বিজেপিকে ঠেকাতে এই মুহূর্তে জোট বদ্ধপরিকর। এর সঙ্গে সিপিআইএমএলও বাম জোটের সঙ্গী হয়েছে। তাদের আসন ছাড়ার বিষয়টিও জোটের বৈঠকে উঠে আসবে।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...