Friday, June 26, 2026

তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা :  কক্সবাজারের  ( cox bazar)   উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবির থেকে তৃতীয় দফায় প্রায় তিন হাজার রোহিঙ্গাকে( rohingya) নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।

বৃহস্পতিবার ২৮ জানুয়ারি দুপুর থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবারও ২৯ জানুয়ারি এ প্রক্রিয়া চলবে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন। তিনি জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন প্রায় তিন হাজার রোহিঙ্গার তালিকা তৈরি করা হয়েছে।

ইতিমধ্যে মধ্যে তাদের অনেককে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।

প্রথমে শিবির থেকে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ঘাটে, পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বেচ্ছায় যেতে আগ্রহী তিন হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হলেও এ সংখ্যা তিন হাজারের কম-বেশি হতে পারে বলে জানান তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪ জনসহ মোট ৩ হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও, আরও আগে থেকে সেই দ্বীপে ৩০৫ জন রোহিঙ্গা ছিলেন, যাদের সাগর থেকে উদ্ধার করে সেখানে আশ্রয় দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মায়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা বর্তমানে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন। এ হিসাব ২০২০ সালের ৫ আগস্ট পর্যন্ত। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মায়ানমার থেকে ৭ লাখ ৪১ হাজার ৮৪১ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের মধ্য থেকে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন:পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য বাংলাকে ৩,৩০৯ কোটি টাকা অনুদান কেন্দ্রের

Advt

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...