Tuesday, April 7, 2026

আবারও বড়সড় ধাক্কা শেয়ার বাজারে, ৫৮৮ পয়েন্ট নামলো সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৬,২৮৫.৭৭ (⬇️ -১.২৬%)

🔹নিফটি ১৩,৬৩৪.৬০ (⬇️ -১.৩২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। তবে সুসময় দীর্ঘস্থায়ী হলো না। ৫০ হাজারের গণ্ডি হওয়ার পর এক টানা ধ্বস নামল শেয়ারবাজারে। শুক্রবারও অব্যাহত রইল সেই ধারা। এদিন ৫৮৮ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। সব মিলিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৮৮.৫৯ পয়েন্ট বা -১.২৬ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৬,২৮৫.৭৭। এনএসই নিফটি (NSE Nifty) -১৮২.৯৫ পয়েন্ট বা -১.৩২ শতাংশ নেমে হয়েছে ১৩,৬৩৪.৬০। স্বাভাবিকভাবেই আশার আলো দেখিয়েও এতোখানি ধাক্কায় মাথায় হাত বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:নির্মলার ‘ নীলকন্ঠ’ ব্যাংক কি এবারের বাজেট- এর মুখ্য আকর্ষণ?

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...