Tuesday, June 23, 2026

‘স্থানীয়’ দাবিতে কৃষকদের ওপর চড়াও একদল যুবক, ফের রণক্ষেত্র সিংঘু

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার(Lal kila) ঘটনার পর শুক্রবার ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সিংঘু সীমান্ত(singhu border)। শুক্রবার দুপুরে কৃষকদের ওপর পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবু ছিড়ে ফেলে একদল যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো সিংঘু সীমান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হল পুলিশকে। কৃষকদের(Farmer) উপরে দিন যারা হামলা চালায় তাদের দাবি তারা স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন:কৃষক আন্দোলন: শশী থারুর সহ ৭জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ যোগীর পুলিশের

জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ একদল যুবক সিংঘু সীমান্তে এসে উপস্থিত হয়। নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করে তারা জানায় অবিলম্বে আন্দোলন স্থল খালি করে দেওয়ার জন্য। বিক্ষোভকারী কৃষকদের উদ্দেশ্যে তারা স্লোগান দেয় ‘খালিস্থান মুর্দাবাদ’, ‘তিরঙ্গার অপমান সইবে না হিন্দুস্থান।’এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে বচসা বাধে অজ্ঞাতপরিচয় ওই যুবকদের। কৃষকদের অভিযোগ সকাল থেকেই স্থানীয় বাসিন্দার নাম করে ওই ব্যক্তিরা তাদের ওপর চড়াও হন। ইট পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবুও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সশস্ত্র বাহিনী। ব্যারিকেড ভেঙে কৃষকদের ওপর ছড়া হওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশ, উত্তেজিত জনতা ও কৃষকদের সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...