Saturday, June 20, 2026

বিদ্যাসাগরের বাড়ি যাওয়া আর হবে না, বদলাচ্ছে অমিত শাহের সফরসূচি

Date:

Share post:

বঙ্গসফরে এলেও বিদ্যাসাগরের (Vidyasagar)বাড়ি যাওয়া হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ( Central home minister Amit Shah)। শেষ মুহূর্তে শহর সফরসূচিতে খানিকটা বদল ঘটানো হয়েছে । রাজ্য বিজেপি (bjp)সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, বিদ্যাসাগরের বাড়ি অধিগ্রহণ করে নিয়েছে রাজ্য সরকার। শাহর সফরের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল পূর্ত দফতরকে। এখনও জবাব না মেলায় বাতিল হতে চলেছে কর্মসূচি। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই দাবি।

শনিবার সকাল ১০.৪৫- এ মায়াপুর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিনই দুপুর ২.৪০ মিনিটে ঠাকুরনগররে সভা। সন্ধেবেলায় ৬.৪৫-এ সায়েন্স সিটির অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। সোশাল মিডিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করবেন । জানা গিয়েছে, ভোটের প্রচার কেমন হবে, এরপর কীভাবে প্রচার চালানোর প্রয়োজন, সেসব নিয়ে উনি ক্লাস নেবেন।

রবিবার সকাল ১১.৩০ টায় ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন অমিত শাহ। দুপুর ১২.৪০- এ ডুমুরজলা স্টেডিয়ামে জনসভা । ডুমুরজলায় সভার পরে উলুবেড়িয়ার রোড শো বাতিল করা হয়েছে। দুপুর দুটোয় উলুবেড়িয়ায় মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। এরপর দুপুর ৩.২০ মিনিটে বেলুড় মঠে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...