Sunday, June 7, 2026

রাজ্যের নির্বাচনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, হেমন্ত সোরেনের ঘোষণায় ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

বৃহত্তর ঝাড়খণ্ডের লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গের ভোটে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (‌জেএমএম)‌। দলের কার্যকরী সভাপতি তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই কথা জানিয়েছেন । বৃহস্পতিবার তিনি আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম থেকে তাঁর বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করেন। সেই সভাতে তার এই ঘোষণায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‌এটা অন্যায়’‌- ক্ষোভপ্রকাশ মমতার । পাল্টা ঝাড়খণ্ডের নির্বাচনেও তৃণমূল প্রার্থী দিতে পারে বলে জানিয়েছেন মমতা।
বৃহস্পতিবার রাজ্যের হিন্দিভাষী জনপ্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায় জেএমএমের এই পদক্ষেপের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। দলের সুপ্রিমো মমতা বলেন, ‘‌এটা কী হল?‌ আমিই প্রথম ব্যক্তি যে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং তাঁকে এবং তাঁর দলের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলাম। আর আজ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলায় এসেছেন!‌ তিনি প্রার্থী দিতে চান!‌ এটা অন্যায়।’‌ তিনি প্রশ্ন তোলেন,  ‘‌ঝাড়খণ্ডেও বিপুল পরিমাণ বাঙালি থাকে। তা হলে আমরাও কি সেখানে ভোট লড়তে যাব?‌ আমাদেরও তা হলে তাই করা উচিত।’এভাবেই এদিন হেমন্ত সোরেনকে পাল্টা জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শুধু এবারই নয়, ২০১৬–র বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২২টি আসনে প্রার্থী দিয়েছিল জেএমএম। এবার তাঁরা ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

Related articles

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...