Saturday, June 27, 2026

‘গ্রেফতার কেন? গলায় দড়ি দেব’, টিকাইতের চোখের জলে শক্ত পায়ে দাঁড়াচ্ছে কৃষক আন্দোলন

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মিছিল বুমেরাং হয়ে ফিরেছে কৃষকদের কাছে। ওইদিন লালকেল্লার(Lalkella) ঘটনার পর কৃষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। লাগু হয়েছে রাষ্ট্রদ্রোহীতার আইনও। দিল্লি সীমান্তে(Delhi border) আন্দোলনকারী কৃষকদের(Farmer) হঠাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে যোগী সরকার। ফলে ধীরে ধীরে বিক্ষোভস্থল ছাড়তে শুরু করেছেন বহু কৃষক। এহেন সময় ফের একবার রুখে দাঁড়ালেন কৃষক নেতা রাকেশ টিকাইত(Rakesh Ticait)। যার ফলে বাড়ির পথ ধরা কৃষকরা ফের অধিকারের দাবিতে ফিরতে শুরু করেছেন বিক্ষোভ স্থলে।

লালকেল্লার ঘটনার পর যখন কৃষকের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার ঠিক সেইসময় সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত জানান, ‘গ্রেফতার করার দরকার নেই, গলায় দড়ি দেব। কৃষকদের মারার চেষ্টা করছে বিজেপি। পুলিসের সঙ্গে বিজেপির ৩০০ গুন্ডারাও আছেন। গুলি, লাঠি নিয়ে ওঁরা দাঁড়িয়ে আছে। গ্রামের লোককে আমি বলেছি ভয় পাবেন না। আন্দোলন বন্ধ করব না’। এই কথা বলতে গিয়েই অঝোরে কেঁদে ফেলেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তার সেই চোখের জল ও কান্না ভেজা কণ্ঠস্বর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই আন্দোলন থেকে ফিরে যাওয়া মানুষের ভিড় করতে শুরু করেন। ‌

উল্লেখ্য, মঙ্গলবারের ঘটনার পর যোগী প্রশাসনের নির্দেশ মেনে দিল্লি গাজীপুর সীমান্ত থেকে সরে যাচ্ছিলেন কৃষকদের একাংশ। সেই সময়ই রাকেশ টিকাইতের এই ভিডিও ফের ফিরিয়ে আনতে শুরু করল তাদের। যদিও কৃষক আন্দোলন কে রুখে দিতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে যোগী ও অমিত শাহের পুলিশ বাহিনী। বিক্ষোভ কাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ তাবু। দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার দখল নিয়েছে সিআরপিএফ। নামানো হয়েছে প্রচুর র্যাফ ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। যদিও এসব কে বিশেষ গুরুত্ব না দিয়ে এই আন্দোলনে অনড় কৃষকরা। এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।

Advt

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...