Friday, June 19, 2026

শাহি-সফরের আগেই দলীয় নেতাদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা

Date:

Share post:

দলে ক্রমশ বাড়ছে বিক্ষুব্ধদের সংখ্যা। রুটিন করে প্রায় প্রতিদিনই কেউ না কেউ ‘বেসুরো’ হচ্ছেন৷ দলও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে৷ একুশের নির্বাচনের মুখে দলের অন্দরে এই প্রবনতা এখনই বন্ধ করতে চান তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

সেই লক্ষ্যেই দলের কোর কমিটির (Core Committee) সঙ্গে আজ, শুক্রবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হবে এই বৈঠক। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পারেন নেত্রী৷ এছাড়াও সূত্রের খবর, নির্বাচনের আগে দলীয় কৌশলও বোঝানো হবে এই বৈঠকে। কোর কমিটির সদস্যরা তো থাকবেনই, পাশাপাশি সশরীরে ও ভার্চুয়ালি বেশ কিছু বিধায়ক, সাংসদ ও সাংগঠনিক নেতাদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে৷

ইতিমধ্যেই বেসুরো’দের প্রতি দলের অবস্থান স্পষ্ট করেছেন নেত্রী। বার বার বলেছেন, “যারা ছেড়ে যাবার তারা যেতে পারেন। যারা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাদের আর দলে ফেরানো হবে না।” মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেও দলের অনেকের ক্ষোভ কমেনি৷ আপাতত সর্বশেষ, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল দলের দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রকাশ্যে বলেছেন, দলে ভালো লোকেরা কাজ করতে পারছে না। এই মন্তব্যের পরে দল তাঁকে শোকজ করেছে। যদিও এই শোকজের চিঠি তিনি পাননি বলে জানিয়েছেন প্রবীরবাবু৷ দল আলোচনা বন্ধ করেছে রাজীব বন্দোপাধ্যায় সঙ্গে, একই ব্যবস্থা নিয়েছে লক্ষীরতন শুক্লার প্রতি। আর বৈশালী ডালমিয়াকে তো সরাসরি বহিষ্কারই করা হয়েছে৷ দলের পদ থেকে সরানো হয়েছে নদীয়ার এক নেতাকে।
এসব ঝেড়ে ফেলে এবারের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রস্তুতি নিতেই নেত্রী আজ দলের পদাধিকারী, সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন। রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, লক্ষীরতন শুক্লা এই বৈঠকে তাঁরা যোগ দেন কিনা, রাজনৈতিক মহলের নজর থাকবে সেই দিকে৷ যদিও দলের হুইপ থাকা সত্ত্বেও বিধানসভা অধিবেশনে এই তিনজন যোগ দেননি৷
এদিকে, আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি- সফরের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তৃণমূল নেত্রীর এই বৈঠক।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...