Friday, June 26, 2026

সভামঞ্চ ভাঙতে নিষেধ করা হলো, ২৪ ঘণ্টার নোটিসে ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ

Date:

Share post:

দিল্লি থেকে ঠাকুরনগরের সভামঞ্চ ভাঙতে নিষেধ করা হলো৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সচিবালয় থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার নোটিশে ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ। এবং সভা করে মতুয়াদের (Matua) নাগরিকত্ব নিয়ে যা বলার বলবেন। সেই কারনেই ঠাকুরনগরের সভামঞ্চ ভাঙতে নিষেধ করেছেন তিনি। বিজেপি সূত্রের খবর, শাহ জানিয়েছেন, দিল্লি-বিস্ফোরণ আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ তাই তিনি শনিবার ওই সভা করতে পারেননি। কিন্তু দ্রুত আসবেন এবং মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যা বলার বলবেন।

ঠাকুরনগরে অমিত শাহের সভা না হওয়ায় হতাশ মতুয়ারা৷ আজ শনিবার সেখানে অমিত শাহের সভা ছিল। শাহি-সভা বাতিলে হতাশ মতুয়া সমাজ৷ বঙ্গ-বিজেপি(WB BJP) ড্যামেজ কন্ট্রোলে ঠাকুরনগর পাঠিয়েছে শুভেন্দু অধিকারী, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু মতুয়াদের ক্ষোভ এতে প্রশমিত হয়নি৷ সেই খবর পাঠানো হয়েছে দিল্লিতে৷
সূত্রের খবর, ভোটের মুখে বিষয়টির গুরুত্ব বুঝে বিজেপি শীর্ষ মহল রাজ্য নেতাদের জানিয়েছে, ৪৮ ঘণ্টার নোটিশে ঠাকুরনগরে সভা করবেন অমিত শাহ৷
প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে IED বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বঙ্গ-সফর বাতিল করেন।

আরও পড়ুন:কৃষক-বিক্ষোভের জের, বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

রাজনৈতিক মহলের বক্তব্য, এখন দেখার সত্যিই ২-৪ দিনের মধ্যে ঠাকুরনগরে শাহ সভা করতে আসেন কি’না !

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...