Sunday, April 5, 2026

বিজেপির রবিবাসরীয় যোগদান মেলায় আসছেন স্মৃতি, থাকতে পারেন রাজনাথ 

Date:

Share post:

দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে অমিত শাহর (Amit Shah) রাজ্য সফর। তবে ডুমুরতলাতে সভা বাতিল করেনি রাজ্য বিজেপি (Bjp)। সেখানে আসবেন স্মৃতি ইরানি। শনিবার, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নিউটাউন (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে জানান, অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। রবিবার ডুমুরজোলায় যোগদান মেলাতে অন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন। কে আসবেন সেটা শনিবারই চূড়ান্ত হবে বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ।।

অমিত শাহ না আসায় তাঁর শনিবারের সব কর্মসূচি বাতিল হলেও রবিবার ডুমুরজোলার সভাতে যেহেতু যোগদান মেলা আছে তাই সেটা হবে। যাতে যাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন তাঁরা যোগদান করে দলের শক্তি বৃদ্ধি করতে পারেন। বিজেপি সূত্রে খবর সেখানে যেতে পারেন রাজনাথ সিংও। কিন্তু যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী সে কারণে তাঁর সফরসূচি হঠাৎ করে বদলানো মুশকিল। কিন্তু অন্য কাজে কলকাতায় আসছেন রাজনাথ। এই পরিস্থিতিতে তিনি যোগদান মেলাতে উপস্থিত থাকতে পারেন। এর পাশাপাশি অমিত শাহ সশরীরে উপস্থিত না থাকলেও, তাঁর বক্তব্য সভামঞ্চে জায়েন্ট স্ক্রিন দেখাবে বিজেপি

Advt

 

 

 

Related articles

শহরে নগদ পাচারের ছক! নেতাজি নগরে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক

ভোটমুখী বাংলায় প্রশাসনিক রদবদল করে টাকা ঢোকানোর চেষ্টা হবে বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার রাতের কলকাতায় (Kolkata)...

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...