Saturday, June 13, 2026

লাল্টু বিশ্বাসের হাত দিয়েই মায়ের লেখা বইয়ের আত্মপ্রকাশ ঘটলো বইমেলার মঞ্চে

Date:

Share post:

‘বইমেলা ২০২১’ পায়ে-পায়ে তৃতীয় দিনে পড়ল। আর দিন যত গড়াচ্ছে ততোই বইপ্রেমীদের ভিড় উপচে পড়ছে । জমজমাট বইমেলায় একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে স্টলে স্টলে বইপ্রেমীদের বই সংগ্রহের কাজ।
এমনই পরিস্থিতিতে মায়ের লেখা বই উদ্বোধনে শনিবার হাজির ছিলেন ‘লাল্টু বিশ্বাস’। অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মা জয়া মুখোপাধ্যায়ের নতুন বই আত্মপ্রকাশ করলো এই বইমেলায়। আর তারই উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক । মিত্র ও ঘোষ প্রকাশনীর উদ্যোগে এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি । মায়ের লেখা বই উদ্বোধনে এত মানুষের সমাগম দেখে রীতিমতো উচ্ছ্বসিত তিনি ।
কোভিডের কারণে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। কিন্তু প্রকাশকদের মুখে হাসি ফুটিয়ে, বইপ্রেমীদের মধ্যে উদ্দীপনা জাগিয়ে হইহই করে এগিয়ে চলেছে হৃষীকেশ পার্কে বইমেলা ২০২১। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এদিন একটি আলোচনা সভাতেও অংশ নেন। যার বিষয় ছিল ‘সাহিত্য বানাম চলচ্চিত্র’। তিনি ছাড়াও বক্তব্য রাখেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়, শীর্ষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা ।
শনিবারের বারবেলাতে বইমেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো । বই সংগ্রহ, আড্ডা, খাওয়া-দাওয়া, লিটল ম্যাগাজিন। সবমিলিয়ে এখানকার বইমেলা নতুন উদ্দীপনা তৈরি করেছে বইপ্রেমীদের মধ্যে। এদিন শান্তিনিকেতনের বাউল শিল্পীদের গান মনে দাগ কেটে যায় সবার।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...