Wednesday, March 25, 2026

শোভন-সহ দলত্যাগীদের চড়া সুরে আক্রমণ কুণালের

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে যাঁদের রাজনীতির আঙিনায় পদার্পণ এখন এজেন্সি থেকে বাঁচতে তাঁরা যাচ্ছেন বিজেপিতে। এইসব ‘গদ্দার’দের বিরুদ্ধে রায়দিঘি থেকে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার, সভায় প্রথমেই তিনি বলেন, “দক্ষিণ 24 পরগনার মানুষকে ভূমিপুত্রের নমস্কার”। এরপরেই একসময়ের দক্ষিণ 24 পরগনা দায়িত্বপ্রাপ্ত নেতা শোভন চট্টোপাধ্যায়ের (Shobhan Chatterjee) বিরুদ্ধে সরব হন কুণাল। তিনি বলেন, যাঁর জিভের জড়তা ঠিক করে কাটেনি, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। কুণাল কটাক্ষ করে বলেন, শোভন চট্টোপাধ্যায়কে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandopadhyay) পড়াচ্ছেন, আর তিনি সেই কথা মঞ্চে গিয়ে উগরে দিচ্ছেন।

এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, সপরিবারে সবরকম পদ ও ক্ষমতা ভোগ করার পর এখন সিবিআইয়ের ভয়ে গেরুয়া শিবিরের নাম লিখিয়েছেন অধিকারী পরিবারের মেজো ছেলে। শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ হতেই উপস্থিত জনগণের পক্ষ থেকে আওয়াজ ওঠে ‘কুলাঙ্গার’। এদিন সভা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পথে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Banerjee) বিরুদ্ধেও তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, এতদিন ক্ষমতা ভোগ করা সময় মানুষের কথা মনে পড়েনি রাজীবের। ভোটের আগেই সব বিক্ষোভ জানানোর কথা মনে হয়েছে।

কুণাল বলেন, দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। কিন্তু সব ক্ষমতা ভোগ করার পর রাতারাতি যাঁরা স্বার্থের কারণে মায়ের পিঠে ছুরি মারেন তাঁদেরই ‘গদ্দার’ বলা হয়। দলবদলুদের উদ্দেশ্যে তৃণমূল মুখপাত্র বলেন, তাঁরা পিছন থেকে তৃণমূল নেত্রীর পিঠে ছুরি মেরেছেন।

কুণাল মনে করিয়ে দেন সামনে কঠিন লড়াই। এখন ব্যক্তিগত মান-অভিমান ভুলে সবাইকে একজোট হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিনের সভায় থেকে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে সুর চড়ান কুণাল ঘোষ।

এদিন রায়দিঘিতে (Raydighi) তৃণমূলের জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ (Mp) শুভাশিস চক্রবর্তী (Shubhashish Chakroborti), সাংসদ চৌধুরী মোহন জুটয়া (Choudury Mahon Jatua), জেলার বিধায়করা, তৃণমূল নেতা সুদীপ রাহা। সভার ভিড় দেখে তৃণমূল মুখপাত্র বলেন, ব্রিগেডে এই সভা হলে তা মাঠ ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হত।

আরও পড়ুন:একই চার্টার্ড ফ্লাইটে দিল্লি চললেন রুদ্রনীল ঘোষও

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...