Tuesday, June 16, 2026

সর্বদল বৈঠকে কৃষকদের উদ্দেশে কী বার্তা মোদির?

Date:

Share post:

কৃষকরা (farmers) একটা ফোন করলেই সাময়িকভাবে স্থগিত (put on hold) করে দেওয়া হবে নতুন তিন কৃষি আইন (farm law)। প্রতিবাদী কৃষকদের বার্তা দিতে নাটকীয়ভাবে এমনই প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। সংসদে বিরোধীদের আপত্তি উড়িয়ে একতরফা কৌশলে কৃষি আইন লাগু করার পর যাকে মোদি সরকারের অন্যতম সাফল্য হিসাবে প্রচার করা হচ্ছিল, এখন কৃষকদের লাগাতার বিক্ষোভে সেই আইন নিয়েই বেজায় চাপে সরকার। শনিবার সংসদে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তাই বললেন, আপনারা বোঝান কৃষক নেতাদের। ওরা আমাকে একটা ফোন করলেই তক্ষুণি আমি এই আইন সাময়িকভাবে স্থগিত করে দেব। কৃষকরা রাজি হলেই আলোচনায় বসবে সরকার।

প্রসঙ্গত, ১৮ মাসের জন্য বিতর্কিত ৩টি কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব আগেই কৃষক সংগঠনগুলিকে দিয়েছিল কেন্দ্র। গত সপ্তাহে ১১ রাউন্ড বৈঠকের সময়েই ওই প্রস্তাব রাখা হয় কৃষকদের সামনে। কিন্তু কৃষক নেতারা তাতে সম্মত হননি। আইন সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবিতেই এখনও অনড় তাঁরা। কিন্তু তাঁদের সেই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার। ফলে মোদি বার্তা দিলেও একই প্রস্তাব মানতে কৃষক নেতারা রাজি হবেন কিনা সেই প্রশ্ন থেকেই গেল।

আরও পড়ুন:তৃণমূল অফিসে ভাঙচুর কোচবিহারে, অভিযোগ অস্বীকার বিজেপির

Advt

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...